RNI NO. WBBEN/2007/24258

RNI NO. WBBEN/2007/24258

৫০ ওভারের বিশ্বকাপে বদল চালু সুপারসিরিজ

বিশেষ সংবাদদাতা: আগের মতোই বিশ্বকাপে মোট ১৪টি দল খেলবে। তবে নকআউট পর্বের আগে টুর্নামেন্ট হবে তিনটি ধাপে। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা দলগুলির মধ্যে র‍্যাঙ্কিংয়ে ১২, ১৩ এবং ১৪ নম্বরে থাকা তিনটি দল প্রথমে ‘সুপার সিরিজ়’ খেলবে। এই পর্ব হবে রাউন্ড–রবিন পদ্ধতিতে। অর্থাৎ, তিনটি দলই একে অন্যের বিরুদ্ধে খেলবে। এই পর্বের চ্যাম্পিয়ন দল পরবর্তী ধাপে জায়গা পাবে।

সুপার সিরিজ়ের চ্যাম্পিয়ন দলকে নিয়ে দ্বিতীয় পর্বে মোট ১২টি দল থাকবে। এই ১২ দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল এবং রাউন্ড–রবিনভিত্তিতেম্যাচহবে।

দু’টি গ্রুপের প্রথম তিনটি করে মোট ছয়টি দল সরাসরি ‘সুপার ৭’-এ উঠবে। এ ছাড়া দুই গ্রুপ মিলিয়ে বাকি দলগুলির মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম করা আর একটি দলও এই পর্বে জায়গা করে নেবে। ফলে মোট সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে ‘সুপার ৭।’ এইপর্বেওসবদলএকেঅন্যেরবিরুদ্ধেএকটিকরেম্যাচখেলবে।

‘সুপার ৭’ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম চারটি দল সেমি ফাইনালে উঠবে। সেখানে শীর্ষে থাকা দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিরুদ্ধে। দ্বিতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে তিন নম্বর দলের। দুই সেমি ফাইনালের জয়ী দল মুখোমুখি হবে ফাইনালে।

ICC-র মতে, নতুন এই ফর্ম্যাটে টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচের গুরুত্ব অনেক বেড়ে যাবে। প্রতিযোগিতার মান আরও উন্নত হবে। এর পাশাপাশি উদীয়মান দলগুলিও বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top