বিষ্ণুর হ্যাটট্রিকে বিধাননগরকে ওড়াল ইস্টবেঙ্গল
বিশেষ সংবাদদাতা: কলকাতা লিগে জয়যাত্রা অব্যাহত গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের। প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফকে হারানোর পর বুধবার ঘরের মাঠে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে ৫–১ গোলে উড়িয়ে দিল কোচ বিনো জর্জের ছেলেরা। ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে হাজির ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এদিন শুরু থেকে আক্রমণের ঝাঁজ বাড়ায় মশাল ব্রিগেড। লাল–হলুদের ভরসা দুই পুরনো মুখ […]


