বিজেপি নেতা মনোজ সিং ও তাঁর ছেলের উপর হামলা, মারধরের অভিযোগ
সুমন আদক, হাওড়া: হাওড়ার বালি এলাকায় বিজেপি নেতা মনোজ সিং ও তাঁর ছেলে হর্ষ সিংকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বুধবার গভীর রাতে লিলুয়া স্টেশনের কাছে মাতওয়ালা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। মারধরের ছবি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনার পর দুই পক্ষই বেলুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।








