RNI NO. WBBEN/2007/24258

Author name: efhamul123@gmail.com

Sports

বিষ্ণুর হ্যাটট্রিকে বিধাননগরকে ওড়াল ইস্টবেঙ্গল

বিশেষ সংবাদদাতা: কলকাতা লিগে জয়যাত্রা অব্যাহত গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের। প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফকে হারানোর পর বুধবার ঘরের মাঠে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে ৫–১ গোলে উড়িয়ে দিল কোচ বিনো জর্জের ছেলেরা। ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে হাজির ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এদিন শুরু থেকে আক্রমণের ঝাঁজ বাড়ায় মশাল ব্রিগেড। লাল–হলুদের ভরসা দুই পুরনো মুখ […]

Sports

৫০ ওভারের বিশ্বকাপে বদল চালু সুপারসিরিজ

বিশেষ সংবাদদাতা: আগের মতোই বিশ্বকাপে মোট ১৪টি দল খেলবে। তবে নকআউট পর্বের আগে টুর্নামেন্ট হবে তিনটি ধাপে। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা দলগুলির মধ্যে র‍্যাঙ্কিংয়ে ১২, ১৩ এবং ১৪ নম্বরে থাকা তিনটি দল প্রথমে ‘সুপার সিরিজ়’ খেলবে। এই পর্ব হবে রাউন্ড–রবিন পদ্ধতিতে। অর্থাৎ, তিনটি দলই একে অন্যের বিরুদ্ধে খেলবে। এই পর্বের চ্যাম্পিয়ন দল

International

দেশমের তিরের নিশানায় রেফারি

বিশেষ সংবাদদাতা: ফ্রান্সের কোচ হিসেবে ১৪ বছরে তাঁকে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। অভিযোগ ছিল, দিদিয়ের দেশম অতিরিক্ত রক্ষণাত্মক, ম্যাচ নিয়ন্ত্রণে বেশি মনোযোগী এবং দলে থাকা অসাধারণ সব আক্রমণভাগের খেলোয়াড়কে পুরোপুরি স্বাধীনভাবে খেলতে দেন না। তবে জাতীয় দলের কোচ হিসেবে নিজের শেষ টুর্নামেন্টে কৌশলগত দিক থেকে সেই অবস্থান কিছুটা বদলেছিলেন দেশম। যদিও সংবাদমাধ্যমের সামনে তাঁর

Sports

ভুলেই শেষ ফ্রান্স ১৬বছর পর ‘মিশন ফাইনালে’ স্পেন

গৌতম ঘোষ আর্লিটনের এটি এন্ড টি স্টেডিয়ামে ডালাসের রাতটা ফ্রান্সের জন্য পেরেক হয়ে রইল। স্পেন এসেছিল ছুরি নিয়ে, ফ্রান্স এসেছিল ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে। ফল? ২–০ তে বিধ্বস্ত হয়ে  গতবারের রানার্সদের ফাইনালের স্টেশনে পৌঁছানোর স্বপ্ন শেষ। ম্যাচের ২২ মিনিটেই গল্প লেখা হয়ে গেল। লামিন ইযামাল ডান দিক দিয়ে ঢুকছেন, ফ্রান্সের লুকাস ডিনজের ক্লিয়ার করতে

National

বর্ষাতেও হতে পারে ডিহাইড্রেশন

নিজস্ব সংবাদদাতা  : বর্ষাকালে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকায় অনেকেরই তেষ্টা কম পায়। তাই পর্যাপ্ত জল পান করেন না। অনেকেই ভাবেন বর্ষায় বোধহয় শরীরে জলের ঘাটতি বা ডিহাইড্রেশন হওয়াড় ঝুঁকি নেই। কিন্তু চিকিৎসকদের মতে, এই ধারণা একেবারেই ভুল। বর্ষাতেও ডিহাইড্রেশন হতে পারে, আর তা দীর্ঘদিন অজান্তেই কিডনির উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকায়

Local

‘অভিষেকের জন্য জেলে গিয়েছি কেউ থাকবে না’ ঋত তৃণমূলে যোগ অনুব্রতর

নিজস্ব সংবাদদাতা গরুপাচার মামলায় প্রায় বছর আড়াই জেলবন্দি থাকতে হয়েছে তাঁকে। হয়েছিল তিহার যাত্রা। আর তার জন্য দায়ী একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার গোলপার্কে ঋত–তৃণমূলের বৈঠকে প্রথমবার যোগ দেওয়ার আগে বোমা ফাটালেন অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, “বীরভূম থেকে সাড়ে ৩ কোটি টাকা রেভিনিউ পেত সরকার। পরে কয়লার জন্য দিনে ৪০ লক্ষ টাকা দিতে হত।” অনুব্রতর ভবিষ্যদ্বাণী,

Celebrity

ফঁাড়া কাটিয়ে উঠলেন রাজেশ শর্মা

নিজস্ব সংবাদদাতা ফাঁড়া কাটিয়ে উঠলেন রাজেশ শর্মা। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। এই খবর জানিয়েছেন আপ্তসহায়ক শুভাশিস পান্ডা। তাঁর কথায়, “শুক্রবার পায়ের সংক্রমণ কমাতে অস্ত্রোপচার হয়েছিল রাজেশদার। বুধবার তাঁর পায়ের সেলাই কাটা হবে।” এ দিন তাঁকে হাঁটাবেন চিকিৎসকেরা। সম্ভবত বৃহস্পতিবার তিনি ছাড়া পেতে পারেন হাসপাতাল থেকে। প্রথম থেকেই চিকিৎসায় সাড়া দিয়েছেন অভিনেতা। দাবি আপ্তসহায়কের। চিকিৎসায়

Local

মমতাকে ‘সরি’ লিখে ঋতব্রতদের শিবিরে ভিড়লেন মদন স্ত্রী পুত্ররা ইডি র তলব পাওয়ার পরেই শিবির বদল

নিজস্ব সংবাদদাতা ফের ভাঙন কালীঘাট তৃণমূলে। এ বার কালীঘাট তৃণমূল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলে পরিচিত মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান কামারহাটির তৃণমূল বিধায়ক। চোখে কালো রোদচশমা, সাদা পাঞ্জাবি পরে ঋতব্রতের পাশেই বসে থাকতে দেখা যায় তাঁকে। ঋতব্রতের ঘরে

Local

বাঘরোল’ মানুষকে আক্রমণ করে না, বাসস্থান ও খাদ্যের অভাবে লোকালয়ে চলে আসে

নিজস্ব সংবাদদাতা, হাওড়া : হাওড়া জেলার বাগনান, আমতা, শ্যামপুর সহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ জলাভূমিতে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী ‘মেছোবিড়াল‘ বা ‘বাঘরোলে‘র বসবাস। কিন্তু এদের সংরক্ষণ ও রক্ষায় আরও পদক্ষেপ নেওয়া জরুরি। তাই প্রায় সময়ই মানুষের ভুল ধারণা থেকে তৈরি হওয়া সংঘাতে বেঘোরে প্রাণ হারাচ্ছে এই প্রাণী। চার বছর আগে বাগনানের কালিকাপুর গ্রামে পুকুর থেকে মাছ খেয়ে

Local

‘স্বচ্ছ ভারত মিশনে’র লক্ষ্যকে সামনে রেখে চললো ‘স্বচ্ছতা পাক্ষিক কর্মসূচি’

সুমন আদক, হাওড়া : ”স্বচ্ছ ভারত মিশনে‘র লক্ষ্যকে সামনে রেখে ‘স্বচ্ছতা পাক্ষিক কর্মসূচি‘ শুরু হয় গত ১ জুলাই এবং চলে ১৫ জুলাই পর্যন্ত। এই উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে গত সোমবার হাওড়ার মৌড়ীগ্রামে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পাইপলাইন ডিভিশন। দক্ষিণ–পূর্ব রেলের মৌড়ীগ্রাম স্টেশনের টিকিট কাউন্টারের সামনে

Scroll to Top