নিজস্ব সংবাদদাতা ফাঁড়া কাটিয়ে উঠলেন রাজেশ শর্মা। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। এই খবর জানিয়েছেন আপ্তসহায়ক শুভাশিস পান্ডা। তাঁর কথায়, “শুক্রবার পায়ের সংক্রমণ কমাতে অস্ত্রোপচার হয়েছিল রাজেশদার। বুধবার তাঁর পায়ের সেলাই কাটা হবে।” এ দিন তাঁকে হাঁটাবেন চিকিৎসকেরা। সম্ভবত বৃহস্পতিবার তিনি ছাড়া পেতে পারেন হাসপাতাল থেকে।
প্রথম থেকেই চিকিৎসায় সাড়া দিয়েছেন অভিনেতা। দাবি আপ্তসহায়কের। চিকিৎসায় সাড়া দেওয়ায় তাঁর জ্বর, শ্বাসকষ্ট কমেছে। রক্তে চিনির মাত্রা স্বাভাবিক। এখন উঠে বসছেন, সকলের সঙ্গে কথাও বলছেন অভিনেতা। চিকিৎসকেরা আপ্তসহায়ককে আরও জানিয়েছেন, বাড়িফেরারপরআরওদিনসাতেকবিশ্রামেথাকতেহবেঅভিনেতাকে।তারপরতিনিআবারফিরতেপারবেনকাজেরদুনিয়ায়।
চলতি সপ্তাহের প্রথম দিন সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল রাজেশের। হাসপাতাল থেকে এ দিন জানানো হয়েছে, এখনই ছাড়া পাচ্ছেন না অভিনেতা। আরও কিছু দিন পর্যবেক্ষণ এবং চিকিৎসায় থাকতে হতে পারে তাঁকে। তবে রাজেশ আগের তুলনায় অনেকটাই ভাল আছেন। কবে ছাড়া পাবেন রাজেশ? তাঁর শারীরিক অবস্থা নিয়ে কী বলছেন চিকিৎসক? হাসপাতালের চিকিৎসা বিভাগের কাছে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে জানানো হয়. “আইসিইউ থেকে সরিয়ে তাঁকে আলাদা কেবিনে রাখা হয়েছে। এখনও অক্সিজেনের নল নাকে তাঁর। চিকিৎসা চলছে তাঁর। যদিও শরীরিক অবস্থা স্থিতিশীল।”
আগে অভিনেতার আপ্তসহায়ক জানিয়েছিলেন, জ্বর, শ্বাসকষ্ট কমেছে। রক্তে চিনির মাত্রাও স্বাভাবিক হয়েছে। সংক্রমণ কমাতে শুক্রবার অভিনেতার পাশে ছোট একটি অস্ত্রোপচারও হয়। সেই অস্ত্রোপচার সফল বলে জানিয়েছেন চিকিৎসক।
