বেলুড় আন্ডারপাসে জল জমলেই বাড়ে দুর্ভোগ, উঁচু ওভারব্রিজে উঠতে নারাজ প্রবীণরা, এসকেলেটরের দাবি
সুমন আদক, হাওড়া: হাওড়ার বেলুড় স্টেশন সংলগ্ন আন্ডারপাসে জল জমার সমস্যা দীর্ঘদিনের। বৃষ্টি হলেই আন্ডারপাসে জল জমে যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে ওঠে সাধারণ মানুষের কাছে। বর্তমানে ঘূর্ণিঝড় এর প্রভাবে তৈরি নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হওয়ায় ফের একই সমস্যার মুখে পড়েছেন এলাকার মানুষ। আন্ডারপাসে জল জমে থাকায় বাধ্য হয়ে অনেকেই রেললাইন পারাপার করছেন। আর এই পরিস্থিতিতে
