RNI NO. WBBEN/2007/24258

মমতাকে ‘সরি’ লিখে ঋতব্রতদের শিবিরে ভিড়লেন মদন স্ত্রী পুত্ররা ইডি র তলব পাওয়ার পরেই শিবির বদল

নিজস্ব সংবাদদাতা ফের ভাঙন কালীঘাট তৃণমূলে। এ বার কালীঘাট তৃণমূল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলে পরিচিত মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান কামারহাটির তৃণমূল বিধায়ক। চোখে কালো রোদচশমা, সাদা পাঞ্জাবি পরে ঋতব্রতের পাশেই বসে থাকতে দেখা যায় তাঁকে। ঋতব্রতের ঘরে বসেই কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি।

ঘটনাচক্রে, মঙ্গলবারই পুরনিয়োগ দুর্নীতির তদন্তে মদনের স্ত্রী এবং দুই পুত্রকে তলবের নোটিস দিয়েছিল ইডি। মঙ্গলবার রাতেই এন্টালির বিধায়ক তথা ঋতব্রত শিবিরের নেতা সন্দীপন সাহার বাড়িতে যান মদন। তখনই মদনের শিবির বদল নিয়ে জল্পনা শুরু হয়। বুধবার দুপুরে সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।

ঋতব্রত শিবিরে যোগ দিয়ে মদন বলেন, “তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম। কেবল এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল। এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে। আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম।শিবির বদলের পর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। মদন বলেন, “দীর্ঘ দিন তিনি (মমতা) আমাদের পাশে থেকেছেন। আমরাও চেষ্টা করেছি কমবেশি করার।আগামী ২১ জুলাই তিনি ঋতব্রত শিবিরের কর্মসূচিতেই থাকবেন বলে জানিয়েছেন। মদন জানিয়েছেন, শিবির বদলের আগে মমতাকে হোয়াট্‌সঅ্যাপ করেসরিবলেছেনতিনি।

বুধবার সকালে নিজের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোন মদন। নিজেই গাড়ি চালিয়ে বিধানসভায় পৌঁছোন। তার পরেই বিরোধী দলনেতা ঋতব্রতের ঘরে ঢুকে যান। ঋতব্রতের পাশে বসে দুলাইনের কবিতা পাঠ করেন। বলেন, “জীবনমরণ, সাঁকোর সামনে বয়স এখন দাঁড়িয়ে, এখন তোমায় বুঝতে হবে, কী হবে, আর কী হবে না। কোন সাঁকোটা পারাপারের, কোন সাঁকোটা পার হবে না। জীবনের এই মুহূর্তটায় এসে আমি দাঁড়িয়েছি। এটা ঠিক যে আমি তৃণমূলের বিধায়ক। কিন্তু তৃণমূলের বিধায়ক নই শুধু, আমি বাংলার বিধায়ক। বিধানসভার সদস্য। তৃণমূলের সব ছেড়ে দিলাম মানে তৃণমূলের বিধায়ক নই তা নয়। যত পদ ছিল, কলাপাতায় লিখে দেওয়া পদ। সব ছেড়ে দিলাম।

শিবির বদল করার পরেই নাম নাকরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মদন। বলেন, “দুঃখের বিষয় যখন বাংলার এই সময় নিয়ে ইতিহাস লেখা হবে, তখন লেখা হবে যে, একটা লোকের জন্য গোটা দল, যারা ২১৩ আসন পেয়েছিল, তার সর্বনাশ হয়ে গিয়েছিল।তবে সেইলোকেরনাম মদন প্রকাশ করতে নাচাইলেও মনে করা হচ্ছে যে, অভিষেককেই নিশানা করেছেন তিনি। পরে অবশ্য বিধানসভার বাইরে সরাসরি অভিষেকের নাম করেই তোপ দাগেন মদন। ইডি তদন্তের ভয়েই শিবিরবদল কি না, এই প্রশ্নের উত্তরে মদন বলেন, “ইডির চেয়ে এবি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বেশি ভয়ঙ্কর। দল ছাড়ার মূল কারণই অভিষেক। তৃণমূলে দমবন্ধ হয়ে যাচ্ছিল। আসলে পার্টিটা অভিষেকের নয়, কর্মীদের। হিটলারি কায়দায় চললে হবে না। মানুষের কাছে যেতে হবে।পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “প্রমাণ করুন মদন মিত্র কাউকে টাকা নিয়ে চাকরি দিয়েছে। ২৭ মাস জেল খেটেছি। দলের বিরুদ্ধে মুখ খুলিনি।

মদনের শিবির বদলের জল্পনার মধ্যেই বুধবার সকালে কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেছিলেন, ‘‘যারা পরিবারকে নোটিস পাঠিয়ে গান পয়েন্টে রেখে কারও শিবির বদলানোর চেষ্টা করেন, তাদের সেই ঘৃণ্য রাজনীতি মানুষ বিচার করবেন। মদনদার শরীর যদি ওই দিকে যায় তা হলেও তাঁর মনটা থাকবে কালীঘাটে। মমতাদির সঙ্গে।’’ এই প্রসঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রী তথা বিজেপি নেতা তাপস রায় বলেন, “তৃণমূলে মুষলপর্ব চলছে। সমাজের এবং পশ্চিমবঙ্গের কল্যাণের জন্য তৃণমূল দলটা যত শীঘ্র উঠে যায়, ততই ভাল। কে কোথায় কার সঙ্গে দেখা করবে, সেই বিষয়ে আমি কী বলব?”

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর পরিষদীয় দল কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরে ৬০ জনেরও বেশি বিধায়ক যোগ দেন। অন্য দিকে, হাতেগোনা কয়েক জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থেকে যান। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মদন। তাঁকে দমদমব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি করেছিলেন মমতা। পাশাপাশি রাজ্যের হকার সংগঠনের দায়িত্বও তাঁর ওপর ন্যস্ত করা হয়েছিল। এর পাশাপাশি তাঁকে পরিষদীয় দলের মুখ্য সচেতকও করেছিল কালীঘাট তৃণমূল। সম্প্রতি বেশ কয়েক জন নেতা, যাঁদের মমতা দলের বিভিন্ন পদে বসিয়েছিলেন, তাঁদের অনেকেই ঋতব্রত শিবিরে গিয়ে যোগ দিয়েছেন। এই তালিকায় রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিকেরা। এ বার তাতে যুক্ত হল মদনের নাম।

মঙ্গলবার রাতে সন্দীপনের বাড়ি গিয়েও তাঁর সাক্ষাৎ পাননি মদন। মঙ্গলবার রাতে বাড়ি ফিরে সন্দীপন জানতে পারেন, মদন তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। এর পরই তিনি কামারহাটির বিধায়ককে ফোন করেন। কয়েক মিনিট তাঁদের মধ্যে কথাবার্তাও হয়। মদন জানিয়েছিলেন, ‘পুত্রসমসন্দীপনের সঙ্গে একবার সাক্ষাৎ করতে চান তিনি। বিধানসভা সূত্রে বুধবার সকালেই জানা গিয়েছিল যে, বুধবার মদন ও সন্দীপনের মধ্যে সাক্ষাৎ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top